ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য: সাইফুল ইসলাম

সিরাজগঞ্জ: ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এ জেলার মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। রোববার (১৮ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫৫১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শুভেচ্ছা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব […] The post ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য: সাইফুল ইসলাম first appeared on Sarabangla | Breaking Ne

ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য: সাইফুল ইসলাম
১৮ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

সিরাজগঞ্জ: ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এ জেলার মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে।

রোববার (১৮ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫৫১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শুভেচ্ছা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে।’

অনুষ্ঠানে জেলার ৫৫১টি পূজামণ্ডপের প্রতিটিকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এতে মোট ৫৫ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু এবং সহসভাপতি অমর কৃষ্ণ দাস।

এ ছাড়া, বিএনপির স্থানীয় নেতা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

The post ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য: সাইফুল ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.