ডিজি পর্যায়ে নিষ্পত্তির অপেক্ষায় ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন
ঢাকা: ৬৯ হাজার ২৫২টি সংশোধন আবেদন ঝুলে আছে, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম আনোয়ার পাশার দফতরে। রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা মহাপরিচালক পর্যায়ের পেন্ডিং আবেদনসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিজির দফতরে ২০২৫ সালের পেন্ডিং আবেদন রয়েছে ৯৮৩টি। আর ২০২৬ সালের […] The post ডিজি পর্যায়ে নিষ্পত্তির অপেক্ষায় ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ৬৯ হাজার ২৫২টি সংশোধন আবেদন ঝুলে আছে, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম আনোয়ার পাশার দফতরে।
রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা মহাপরিচালক পর্যায়ের পেন্ডিং আবেদনসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিজির দফতরে ২০২৫ সালের পেন্ডিং আবেদন রয়েছে ৯৮৩টি। আর ২০২৬ সালের আবেদন পেন্ডিং আছে ৬৮ হাজার ২৬৯টি। মোট পেন্ডিং আবেদন ৬৯ হাজার ২৫২টি।
ঢাকা অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুর অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ৫ হাজার ১৪০টি, খুলনা অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহ অঞ্চলে আবেদন পেন্ডিং রয়েছে ৮ হাজার ৩৩২টি এবং রংপুর অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৪ হাজার ৪৭৭টি।
এ ছাড়া, ‘অঞ্চলের নাম উল্লেখ নেই’ অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৬ হাজার ৪৬৯টি, রাজশাহী অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৬ হাজার ৮৭৫টি, বরিশাল অঞ্চলে পেন্ডিং আছে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রাম অঞ্চলে পেন্ডিং আছে ৬ হাজার ৬৮৮টি সংশোধন আবেদন এবং কুমিল্লা অঞ্চলে ডিজির ক্যাটাগরিতে পেন্ডিং রয়েছে ১০ হাজার ৫৫৯টি এনআইডি আবেদন।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
The post ডিজি পর্যায়ে নিষ্পত্তির অপেক্ষায় ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





