সৌদিকে সামরিক সহায়তায় জরুরি অধিবেশন ডাকলেন সিসি

সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর সুরক্ষা ও সহায়তার জন্য মিশরীয় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় অনুমোদন দিতে সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত মিশরীয় সামরিক একাডেমির নতুন সদর দফতরে আয়োজিত প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। এতে বলা […] The post সৌদিকে সামরিক সহায়তায় জরুরি অধিবেশন ডাকলেন সিসি first appeared on Sarabangla | Breaking News

সৌদিকে সামরিক সহায়তায় জরুরি অধিবেশন ডাকলেন সিসি
১৮ অক্টোবর, ২০২৬ ১০:০০  

সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর সুরক্ষা ও সহায়তার জন্য মিশরীয় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় অনুমোদন দিতে সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত মিশরীয় সামরিক একাডেমির নতুন সদর দফতরে আয়োজিত প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

এতে বলা হয়, সিসি জানিয়েছেন, প্রস্তাবিত এই পদক্ষেপটি হবে সম্পূর্ণ আত্মরক্ষামূলক, আক্রমণাত্মক নয়।

তিনি জোর দিয়ে বলেন, মিশর উপসাগরীয় রাষ্ট্রগুলোকে একা ফেলে দেবে না; বরং যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সমন্বয় বজায় রাখবে।

এ সময় আল-সিসি ২০১১ ও ২০১৩ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের দেওয়া আর্থিক, লজিস্টিক ও সামরিক সহায়তার কথা স্মরণ করেন—যার মধ্যে তেল, গম ও গ্যাস অন্যতম ছিল। তিনি দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তাকে মিশরের জন্য ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।

এসময় তিনি সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর যেকোনো ধরনের আঘাতের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সাথে, লোহিত সাগর ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার ওপর যেকোনো হুমকির তীব্র বিরোধিতা করেন। সৌদি আরবের নিরাপত্তা বজায় রাখা এবং উত্তেজনা প্রশমনের ওপর বিশেষ গুরুত্বারোপও করেন সিসি।

The post সৌদিকে সামরিক সহায়তায় জরুরি অধিবেশন ডাকলেন সিসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.