সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের এ নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবনের মূল প্লাজা, উন্মুক্ত মাঠ, চারপাশের বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন […] The post সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের এ নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবনের মূল প্লাজা, উন্মুক্ত মাঠ, চারপাশের বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার অবকাঠামোগত অবস্থা, সার্বিক পরিবেশ এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

জাতীয় সংসদ প্লাজার স্থাপত্যশৈলী ও পরিবেশগত সৌন্দর্য অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্লাজা ও এর চারপাশের এলাকা নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের আওতায় রাখতে হবে।’

মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবুজায়ন বাড়াতে এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা করারও নির্দেশ দেন তিনি।

এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে ভাঙাচোরা বা মেরামতের প্রয়োজন রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

The post সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.