১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের ৬ তলায় লাগা আগুন ১২ ঘণ্টা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২টি […] The post ১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
১৩ অক্টোবর, ২০২৬ ১০:০০  

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের ৬ তলায় লাগা আগুন ১২ ঘণ্টা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। তবে সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলেও জানান তিনি।

এদিকে রাত ১টার দিকে ঘটনাস্থলে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে স্পেশাল রেসপন্স টিম ও লাইটিং ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করছে। সরু রাস্তাঘাটের কারণে বিশেষায়িত ও ভারী গাড়ি ঘটনাস্থলে নেওয়া কঠিন হচ্ছে। পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার আশা থাকলেও গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল মজুত থাকায় ঠিক কতক্ষণ লাগবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ভবনটির ষষ্ঠ তলায় থাকা মালামাল পুড়ে গেছে। পঞ্চম তলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। পুরান ঢাকার ভবনগুলোর কাঠামো ও দোকানগুলোর বিন্যাসের কারণে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৫০ জন সদস্য কাজ করেন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে ঘটনাস্থলে প্রায় ২০০ থেকে ৩০০ জন কাজ করেন।

এর আগে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ৬ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে আগুনের ভয়াবহতায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

 

 

The post ১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.