ইলেকট্রনিকে নূরুল আফসার, বর্সসেরা সিটিও আরিফ উজ জামান
সি-স্যুটে জোড়া অর্জন ওয়ালটন-জিপি'র
ইলেকট্রনিক খাতের বর্ষসেরা সিইও শ্রেণিতে ইলেক্ট্রো মার্টের সিইও মো. নূরুল আফসার এবং ট্রান্সকমের হেড অব টেকনোলজি আরিফ উজ জামান বর্ষসেরা প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) শ্রেণিতে পেলেন বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। চতুর্থবারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে দেয়া এই পুরস্কারে জোড়া সম্মাননা পয়েছে ওয়ালটন পরিবার।
বছরে ১০০ কোটি টাকার কম আয় করা প্রতিষ্ঠানের বর্ষসেরা সিইও শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি এবং বর্ষসেরা প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম।
টিলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন থেকেও দুই বিভাগে বর্ষ সেরা সি-স্যুট সম্মাননা প্রাপ্তরা হলেন- বর্ষসেরা করপোরেটবিষয়ক কর্মকর্তা (সিসিএও) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ এবং বর্ষসেরা প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন গ্রামীণফোনের সিএমও ফারাহ নাজ জামান।
এই ক্যাটাগরিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কাজী মো. মহিউদ্দিও একই সম্মাননা পেয়েছেন।
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস প্রাপ্ত দেশের করপোরেট জগতের ২৪ জন ব্যক্তির মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে ২০২৫ সালের সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন। বর্ষসেরা প্রধান ব্যবসা কর্মকর্তা বা ব্যবসায় পরিচালক শ্রেণিতে সম্মাননা পেয়েছেন প্রাণ–আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম এবং নেস্লে বাংলাদেশের পরিচালক এ এস এম হাফিজুল ইসলাম।
এ ছাড়া বর্ষসেরা প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) শ্রেণিতে ট্রান্সকমের হেড অব টেকনোলজি আরিফ উজ জামান এবং বর্ষসেরা প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শ্রেণিতে আকিজবশির গ্রুপের ক্লাস্টার ৩ এর সিইও মো. মফিজুল হোসেন আইরাজ সম্মাননা পেয়েছেন। তৈরি পোশাক খাতের বর্ষসেরা সিইও বা এমডি শ্রেণিতে উর্মি গ্রুপের এমডি আসিফ আশরাফ এবং এফএমসিজি খাতের বর্ষসেরা সিইও শ্রেণিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফা সম্মাননা পেয়েছেন।
বর্ষসেরা প্রধান আর্থিক (সিএফও) বা অর্থ পরিচালক শ্রেণিতে প্রাণ–আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং বিকাশের সিএফও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, বর্ষসেরা প্রধান সরবরাহ ব্যবস্থা কর্মকর্তা (সিএসসিও) বা সরবরাহ ব্যবস্থা পরিচালক প্রাণ–আরএফএল গ্রুপের সিএসসিও মো. তানজীর হেলাল এবং রেকিটের সরবরাহ ব্যবস্থা পরিচালক মোহাম্মদ জিয়া উদ্দীনও সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া বর্ষসেরা ট্রানজিশনাল সি–স্যুট শ্রেণিতে কীরনের সিইও মো. তাজদীন হাসান, বর্ষসেরা উদ্যোক্তা এসিআইয়ের এমডি আরিফ দৌলা এবং বর্ষসেরা টেকসই উদ্ভাবনে অগ্রদূত সম্মাননা পেয়েছেন টিম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব এবং বর্ষসেরা ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী নেতৃত্বের সম্মাননা পুরস্কার পেয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৈয়দ মাহবুবুর রহমান।
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে পুরস্কারপ্রাপ্তদের হাতে ২২ নভেম্বর রাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইউনাইটেড গ্রুপ ও টুয়েলভ ক্লথিংয়ের সহযোগিতায় এই ফ্ল্যাগশিপ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর সম্মাননাটির জন্য ৫১টি প্রতিষ্ঠান থেকে ১০২টি মনোনয়ন জমা পড়ে। বাছাই প্রক্রিয়াটি পরিচালনা করেছে একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ড।
ডিবিটেক/পিআর/ইক





