কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, আটক ১
কুষ্টিয়া: সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি। এ সময় মো. সনি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, ২৯ সেপ্টেম্বর শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন […] The post কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া: সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি। এ সময় মো. সনি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, ২৯ সেপ্টেম্বর শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই রাতে রংমহল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
পরে ৩০ সেপ্টেম্বর দৌলতপুরের ডাক্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সনি-কে ৮ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও চোরাচালান পণ্যের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা। আটক সনিকে উদ্ধার করা মালামালসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৪৭ বিজিবি।
The post কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





