রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। রোহিঙ্গা এক নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকে‌লে বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী […] The post রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ first appeared on Sarabangla | Breaking N

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। রোহিঙ্গা এক নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকে‌লে বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব বিষ্ণুপদ পালের সই করা ওই প্রজ্ঞাপনে লিয়াকত আলীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৬) ধারা অনুযায়ী পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রোকেয়া বেগম বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তাকে নাগরিকত্ব সনদ দেওয়ায় এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি।

ইউএনও ড. বিপাশা হোসাইন জানান, উচ্চ আদালত থেকে লিয়াকত আলীর পদ বহালের জন্য আরও চার মাস সময় বাড়ানো হয়েছে। বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে রোকেয়া বেগম ও তার স্বামী আনিস ভুয়া কাগজপত্রে ভোটার হওয়ার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়ার টেংখালী রোহিঙ্গা ক্যাম্প-১২-এর বাসিন্দা বলে স্বীকার করেন।

The post রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.