সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ যুবক গ্রেফতার
সিরাজগঞ্জ: জেলার কাজীপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। এ সময় কাজীপুর ও সদর থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত […] The post সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ যুবক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: জেলার কাজীপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। এ সময় কাজীপুর ও সদর থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর রাতে কাজীপুর থানার একটি দল সীমান্ত বাজার এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। পরদিন রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার সড়কে নিয়মিত চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার সংকেত পেলে চালক দ্রুত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। আটক নাসিম কাজীপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলাম ও নাজমা খাতুনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের কোমরের বা পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারের ব্যারেলের পাশে ইংরেজিতে ‘BARMA’ লেখা ছিল। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় কাজীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ যুবক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





