কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
কুষ্টিয়া: জেলার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ শেখ (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওমর আলী নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ শেখ উপজেলার নন্দলালপুর গ্রামের আফসার শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার […] The post কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ শেখ (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওমর আলী নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ শেখ উপজেলার নন্দলালপুর গ্রামের আফসার শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুলতানপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ভবনের প্লাস্টারের কাজ করছিলেন মোশাররফ ও ওমর আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মোশাররফ শেখের মৃত্যু হয়। আহত ওমর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





