স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। স্ক্রিনে থাকা যেকোনো লেখার ওপর গোল দাগ দিলেই নিমেষে মিলত সেটির বাংলা অর্থ। কিন্তু দীর্ঘ কোনো লেখা পুরোটা পড়তে গেলে বার বার সার্কেল আঁকা কম ঝামেলার নয়! ব্যবহারকারীদের এই ভোগান্তি মেটাতে গুগল এবার নিয়ে আসছে আরও এক ধাপ চমকপ্রদ প্রযুক্তি- ‘স্ক্রল টু ট্রান্সলেট’ (Scroll […] The post স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। স্ক্রিনে থাকা যেকোনো লেখার ওপর গোল দাগ দিলেই নিমেষে মিলত সেটির বাংলা অর্থ। কিন্তু দীর্ঘ কোনো লেখা পুরোটা পড়তে গেলে বার বার সার্কেল আঁকা কম ঝামেলার নয়! ব্যবহারকারীদের এই ভোগান্তি মেটাতে গুগল এবার নিয়ে আসছে আরও এক ধাপ চমকপ্রদ প্রযুক্তি- ‘স্ক্রল টু ট্রান্সলেট’ (Scroll to Translate)। এর সাহায্যে আপনি কেবল স্ক্রল করবেন, আর স্ক্রিনের সব বিদেশি ভাষা নিজে থেকেই আপনার পছন্দের ভাষায় বদলে যাবে!

আসুন জেনে নেই স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ করার উপায়…

কীভাবে কাজ করবে ‘স্ক্রল টু ট্রান্সলেট’?

বর্তমানে সার্কেল টু সার্চের মাধ্যমে অনুবাদের জন্য লেখার নির্দিষ্ট অংশ আলাদা করে সিলেক্ট করতে হয়। কিন্তু দীর্ঘ কোনো আর্টিকেল বা নিউজফিড পড়ার সময় এই কাজ বারবার করা বেশ সময়সাপেক্ষ।

নতুন এই ‘স্ক্রল টু ট্রান্সলেট’ চালু থাকলে

কোনো ওয়েবপেজ বা সোশ্যাল মিডিয়া ফিডে নিচে স্ক্রল করার সাথে সাথেই বিদেশি ভাষার লেখাগুলো আপনার বেছে নেওয়া ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত (Auto-translate) হতে থাকবে।

দীর্ঘ কোনো আর্টিকেলে বারবার সার্কেল আঁকার বা মার্ক করার প্রয়োজন পড়বে না; স্ক্রিনে নতুন লেখা বা প্যারাগ্রাফ আসার সঙ্গে সঙ্গেই তা আপনার ভাষায় রূপান্তরিত হয়ে যাবে।

ফিচারটি কীভাবে চালু করবেন?

সহজ কয়েকটি ধাপে সুবিধাটি ব্যবহার করা যাবে…

১. আপনার অ্যান্ড্রয়েড ফোনে ‘Circle to Search’ চালু করুন।

২. সেখান থেকে ‘Translate’ আইকনে ট্যাপ করুন।

৩. নতুন যুক্ত হওয়া ‘Scroll to Translate’ অপশনটি সিলেক্ট করে দিন।

ব্যস! এরপর যেকোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ফিডে নিচে নামার সাথে সাথেই বিদেশি ভাষা পড়া হবে পানির মতো সহজ।

কবে নাগাদ পাওয়া যাবে এই সুবিধা?

সম্প্রতি এক ব্লগ পোস্টে এই নতুন উদ্ভাবনের কথা নিশ্চিত করেছে গুগল। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের নিয়মিত সিস্টেম আপডেটের মাধ্যমে ফিচারটি ব্যবহারকারীদের ফোনে পৌঁছে দেওয়া হবে। তবে স্মার্টফোনের ব্র্যান্ড ও গুগল অ্যাপের সংস্করণের ওপর ভিত্তি করে একেক ডিভাইসে এটি একেক সময় উন্মুক্ত হতে পারে।

The post স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.