যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য […] The post যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর পৃথক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের লাইনে গাছের ডালপালা কাটার কাজ শুরু হয়েছে। এর ফলে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, রাজশাহীর ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।
নাটোরের বড়াইগ্রামের কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও এর আশেপাশের গ্রামগুলোতে সকাল থেকেই বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। অন্যদিকে রাজশাহীর নেসকো বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ১১ কেভি বাইপাস ফিডারের ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল।
এছাড়া সার্ভে কলেজ থেকে খড়খড়ি মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উভয় কর্তৃপক্ষই নিশ্চিত করেছে যে লাইন সুরক্ষার কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের আগেই পুনরায় বিদ্যুৎ চালু করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
The post যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





