রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ডে

ঢাকা: হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের পর এবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার সাইনবোর্ডটি টাঙানো হয়। বিএনপি’র স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে দেন। এরপর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়। হামলা […] The post রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ডে first appeared on Sarabang

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ডে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের পর এবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার সাইনবোর্ডটি টাঙানো হয়।

বিএনপি’র স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে দেন। এরপর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়। হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। কর্মীরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কাজ করছেন।

এদিকে, এ পরিস্থিতিতেও ক্লিনিকের চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। পরে সোমবার সকালে সেটি সরিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্ধার দুই ট্রাক মালামাল ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। এমনকি, এ ঘটনায় শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

The post রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ডে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.