সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই
সিরাজগঞ্জ: প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৮২) আর নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক […] The post সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই first appeared on Sarabangla | Breaking

সিরাজগঞ্জ: প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৮২) আর নেই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর প্রায় এক মাস আট দিন শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সিরাজগঞ্জের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
The post সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





