চাঁদপুরে ১১টি মাদক মামলার আসামি খুকি গ্রেফতার
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১১টি মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীর নাম রোকেয়া আক্তার খুকি। সোমবার (১১ মে) ভোর ৫টার সময় ওই আসামিকে গ্রেফতারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আরিফুর রহমান সরকার ও এসআই মো. হুমায়ুন কবির ১৬ নম্বর […] The post চাঁদপুরে ১১টি মাদক মামলার আসামি খুকি গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১১টি মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীর নাম রোকেয়া আক্তার খুকি।
সোমবার (১১ মে) ভোর ৫টার সময় ওই আসামিকে গ্রেফতারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আরিফুর রহমান সরকার ও এসআই মো. হুমায়ুন কবির ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী টাটাদের বাড়ির মো. আবদুল করিমের স্ত্রী রোকেয়া আক্তার খুকিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. হেলাল উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে পূর্বের ১১টি মামলা থাকলেও নতুন করে আবার মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
The post চাঁদপুরে ১১টি মাদক মামলার আসামি খুকি গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



