ফুটবল ও এআই স্মার্টফোন প্রযুক্তির সমন্বয়ে তরুণদের কাছে পৌঁছানোর উদ্যোগ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা

  • টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী
  • 'স্টপ অ্যাট নাথিং' স্লোগানে প্রযুক্তি ও খেলাধুলার সমন্বয়ে ক্যামন সিরিজসহ এআই ক্যাম্পেইন পরিচালনা
  • সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সরশিপের পর তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল সংযোগ জোরদারের প্রত্যয়

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা
২৫ আগষ্ট, ২০২৬ ১২:৪৫  

উদ্ভাবনী স্মার্টফোন প্রযুক্তি ও খেলাধুলার মেলবন্ধন ঘটিয়ে তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ২৫ আগস্ট, মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, টেকনোর 'স্টপ অ্যাট নাথিং' স্লোগানের মূল চেতনা—কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে চলার প্রত্যয়কে তুলে ধরতেই এই অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে।

পেশাদার ফুটবলের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং লাল-সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্তের পর দেশের তরুণ ফুটবলপ্রেমীদের কাছে হামজা চৌধুরী অন্যতম অনুপ্রেরণার নাম। দেশের ফুটবলের এক গুরুত্বপূর্ণ সময়ে এ ঘোষণা দিল প্রযুক্তি প্রতিষ্ঠানটি। টেকনো ইতোমধ্যে 'টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬'-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।

এই যৌথ উদ্যোগ প্রসঙ্গে টেকনো বাংলাদেশের প্রতিনিধি প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, "হামজার মধ্যকার দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা এবং লড়াকু মানসিকতা টেকনোর ব্র্যান্ড দর্শনের সাথে দারুণভাবে সংগতিপূর্ণ। টেকনো পরিবারে তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ ও হামজার উপস্থিতিকে কাজে লাগিয়ে আধুনিক এআই-নির্ভর প্রযুক্তি ও ফুটবলের সমন্বয়ে ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।"

অংশীদারিত্বের আওতায় টেকনোর আসন্ন 'ক্যামন' সিরিজের স্মার্টফোন ক্যাম্পেইন, এআই ইমেজিং প্রযুক্তি প্রচার, ফ্যান অ্যাক্টিভেশন এবং ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্টে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন হামজা। টেকনোর আধুনিক মোবাইল ফটোগ্রাফি ও এআই-চালিত ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে মাঠের সেরা মুহূর্তগুলো ডিজিটাল মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।

টেকনোর সঙ্গে যুক্ত হয়ে হামজা চৌধুরী জানান, "বাংলাদেশ আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। এখানকার মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন আমাকে মুগ্ধ করেছে। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নিজের সক্ষমতাকে ক্রমাগত ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস টেকনো লালন করে, তার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। সামনের দিনগুলোতে ভক্তদের জন্য প্রযুক্তি ও ফুটবলের সমন্বয়ে দারুণ কিছু করার প্রত্যাশা করছি।"
//ডিবিটেক/ এজেডপি/এসএমই//