৫ আগস্ট উপলক্ষে টেলিটকের ‘৩৬ জুলাই’ স্মারক অফার
আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষনীয় '৩৬ জুলাই' স্মারক অফার চালু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (৪ আগস্ট) অফিস প্রাঙ্গণে এই বিশেষ অফারটির উদ্বোধন করেন টেলিটকের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক জনাব আহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে টেলিটকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূচনা থেকেই সাশ্রয়ী মূল্যে সেবা প্রদানের ধারাবাহিকতায় এবার ঐতিহাসিক এই দিনটি সামনে রেখে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ক্যাম্পেইনের আওতায় মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে 'জেন-জি' (Gen-Z) সিম, যার পূর্বমূল্য ছিল ১৫০ টাকা। অফারটি টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ার থেকে নেওয়া যাবে। এছাড়া সব প্যাকেজের গ্রাহকদের জন্য রয়েছে মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ডেটা, যার মেয়াদি সময়সীমা ৭ দিন। গ্রাহকরা নির্দিষ্ট ইউএসএসডি (USSD) কোড ডায়াল করে অথবা সরাসরি ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
//ডিবিটেক/এসএমআই/এমএমএস//





