পদত্যাগপত্র জমা সংক্রান্ত গুঞ্জনের মাঝেই স্পিকারের সংবাদ সম্মেলন আহ্বান
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা-কল্পনা
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সংক্রান্ত খবর নিয়ে সারাদেশে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে
- হোয়াটসঅ্যাপ বার্তায় পদত্যাগের বিষটি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- পদত্যাগপত্রের সত্যতা জানাতে জাতীয় সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও তথ্যপ্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়ায় যেকোনো খবর অতি দ্রুত ছড়িয়ে পড়ে। তেমনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কানাকানি ও অনলাইনে ওঠা নানা জল্পনা-কল্পনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
২৪ জুলাই, শুক্রবার সংসদ সচিবালয়ের সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র পৌঁছানোর খবর নিয়ে দিনভর আলোচনা চলতে থাকে।
একটি শীর্ষ অনলাইন গণমাধ্যমের সাংবাদিক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মো. সাহাবুদ্দিন পদত্যাগের ব্যাপারে বলেন, "এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।" পদত্যাগপত্রে স্বাক্ষর সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, "বলে দিছি, বুঝে নেন।"
এর আগে থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফিরেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, "রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইস্যুতে গণমাধ্যমে যে পদত্যাগের খবর শোনা যাচ্ছে, তাতে কান দিবেন না। এটি স্রেফ গুজব।"
এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করতে জাতীয় সংসদের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিকেলের এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ভেসে বেড়ানো খবরটির প্রকৃত সত্যতা।
//ডিবিটেক/ ডিএমও/ইডিপি//





