ব্যবসায়িক প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণে নতুন কৌশলের দিকনির্দেশনা

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স

  • জমকালো আয়োজনে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত 
  • সেরা অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশক আকর্ষণীয় পুরস্কারে ভূষিত 
  • দেশের প্রতিটি ঘরে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ক্যাবলস পৌঁছে দেওয়ার প্রত্যয় পরিবেশকের

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স
১৬ জুলাই, ২০২৬ ১৭:৫৫  

‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন ক্যাবলসের তিন শতাধিক ডিলার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ওয়ালটন ক্যাবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হয়।

১৫ জুলাই ২০২৬, বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে ওয়ালটন ক্যাবলসের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি।

সম্মেলনে অংশ নিতে সারা দেশ থেকে আসা ওয়ালটন ক্যাবলসের পরিবেশকদের পদচারণায় উৎসবে রূপ নেয় হোটেল গ্র্যান্ড সুলতানের আঙ্গিনা। সন্ধ্যায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সারা রাত। সম্মেলনে চলতি বছর ওয়ালটন ক্যাবলস বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। ছিল র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এস এম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম শুচি পরিবেশকদের ধন্যবাদ জানান এবং ব্যবসা প্রসারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

//ডিবিটেক/ এমএসএম/এমআইএস//