২০ জুলাই পর্যন্ত সুদমুক্ত কিস্তিতে ভিভো ওয়াই৫০০

২০ জুলাই পর্যন্ত ভিভো ওয়াই৫০০ কিনলে ক্রেতারা স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবেন।

২০ জুলাই পর্যন্ত সুদমুক্ত কিস্তিতে ভিভো ওয়াই৫০০
১৫ জুলাই, ২০২৬ ১২:২০  
১৫ জুলাই, ২০২৬ ১২:৫৫  

বাংলাদেশে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০ বিক্রি শুরু হয়েছে। ফোনটি কেনার প্রচারণা কর্মসূচির মেয়াদ২০ জুলাই পর্যন্ত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে ফোনটি কিনলে ক্রেতারা একটি স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। এছাড়া প্রতিটি ক্রয়ের সঙ্গে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল সুবিধা থাকবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি এতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর১০+ সমর্থন এবং ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।

ফোনটিতে ৬ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার আনতুতু বেঞ্চমার্ক স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অরিজিনওএস ৬। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এতে রিভার্স চার্জিং সুবিধাও যুক্ত করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি প্রধান ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এআই চেঞ্জ স্কাই, আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইনের মতো ফিচারও রয়েছে।

পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু—এই দুই রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫০০। ১২৮ জিবি সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।
//ডিবিটেক/এফএইটআই/এমএসআই//