প্রযুক্তিনির্ভর পোশাক শিল্প গড়ে তুলতে দুই দিনের সম্মেলনে এআই, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, টেকসই উৎপাদন ও ভবিষ্যৎ কর্মশক্তি নিয়ে আলোচনা

এআই, ইন্ডাস্ট্রি ৪.০ ও ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্ব, ২০ জুলাই শুরু ‘বেইলা ফিউচার সামিট ২০২৬’

এআই, ইন্ডাস্ট্রি ৪.০ ও ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্ব, ২০ জুলাই শুরু ‘বেইলা ফিউচার সামিট ২০২৬’
১১ জুলাই, ২০২৬ ২০:৪১  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ভবিষ্যৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও বস্ত্রশিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে আগামী ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত হবে ‘বেইলা ফিউচার সামিট ২০২৬’।

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বেইলা) উদ্যোগে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে শিল্প, প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা ও নীতিনির্ধারণী পর্যায়ের দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও করপোরেট নেতারা অংশ নেবেন।

 ১১ জুলাই,শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বেইলার নেতারা। তারা জানান, ‘Think Beyond Today’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য বাংলাদেশের পোশাক শিল্পকে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। একই সঙ্গে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা, শিল্পে উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দুই দিনব্যাপী সম্মেলনে প্রায় ১,৫০০ অংশগ্রহণকারী, ৫০০-এর বেশি সি-সুইট (সি-এক্সও) নির্বাহী, পোশাক শিল্পের উদ্যোক্তা, আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিনিধি, নীতিনির্ধারক, গবেষক এবং দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিল্প নিয়ে আলোচনা

সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হবে প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনা। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, স্মার্ট ফ্যাক্টরি, ডিজিটাল ট্রান্সফরমেশন, ভবিষ্যতের অর্থায়ন, টেকসই উৎপাদন, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক পোশাক শিল্পের পরিবর্তিত বাস্তবতা নিয়ে ধারাবাহিক সেশন অনুষ্ঠিত হবে।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—

  • From Global Manufacturing to Global Leadership
  • Future of Finance
  • How AI Will Be Transforming Bangladesh's RMG Industry
  • The Opportunity of IPO for the RMG and Textile Industry
  • EU Sustainability Standards as an Opportunity to Differentiate
  • The Future Workforce

আয়োজকদের মতে, এসব আলোচনা দেশের তৈরি পোশাক শিল্পকে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে এবং ভবিষ্যতের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘বেইলা ফিউচার লিডার্স’

সম্মেলনের বিশেষ আকর্ষণ ‘বেইলা ফিউচার লিডার্স ২০২৬’ প্রতিযোগিতা।

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই জাতীয় কেস প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ শিল্পনেতা নির্বাচন করা হবে। আগামী ১২ জুলাই প্রকল্প জমা, ১৪ জুলাই বাছাই, ১৬ ও ১৮ জুলাই ক্যাম্পাসভিত্তিক উপস্থাপনা শেষে নির্বাচিত দলগুলো মূল সম্মেলনের মঞ্চে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে।

ভবিষ্যৎ নেতৃত্বে বিনিয়োগের আহ্বান

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের সভাপতি আবরার হোসাইন সায়েম বলেন,

"ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শুধু দক্ষতা যথেষ্ট নয়। প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দূরদর্শিতা এবং শিল্পের দ্রুত পরিবর্তিত বাস্তবতার সঙ্গে নিজেকে প্রস্তুত করা। বেইলা ফিউচার সামিট সেই লক্ষ্যেই শিল্প, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও তরুণ প্রজন্মকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে।"

তিনি আরও বলেন,

"বিশ্ব উৎপাদন খাতে বাংলাদেশ আজ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে এই অবস্থান ধরে রেখে আরও এগিয়ে যেতে হলে উদ্ভাবন, দক্ষ নেতৃত্ব, প্রযুক্তি গ্রহণ এবং ভবিষ্যৎ-প্রস্তুত মানবসম্পদ গড়ে তুলতে হবে। ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আগামী দিনের নেতৃত্ব তৈরি করা।"

প্রযুক্তি ও অংশীদারত্বই ভবিষ্যতের চালিকাশক্তি

সংগঠনের প্রথম সহ-সভাপতি হাসিন আরমান অয়ন বলেন,

"ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে না, ভবিষ্যৎ গড়ে তুলতে হয় একসঙ্গে। বেইলা ফিউচার সামিট এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিল্পনেতা, নীতিনির্ধারক, উদ্ভাবক, শিক্ষাবিদ এবং তরুণরা একসঙ্গে নতুন ধারণা, কার্যকর অংশীদারত্ব ও ভবিষ্যৎ নির্মাণে কাজ করবেন।"

তিনি বলেন, বেইলা ফিউচার লিডার্স উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করে আগামী দিনের শিল্প নেতৃত্ব তৈরি করাই সংগঠনের লক্ষ্য।

প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

সম্মেলনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে।

Powered by অংশীদার হিসেবে রয়েছে—

  • এনভয় লিগ্যাসি
  • A&E (American & Efird) Bangladesh Ltd.
  • Sunrise Zhejiang Risan Intelligent Technology Co. Ltd.
  • ট্রান্সকম

আয়োজকদের মতে, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দেশের পোশাক শিল্পে স্মার্ট প্রযুক্তি, অটোমেশন, ডিজিটাল উৎপাদন ব্যবস্থা এবং এআইভিত্তিক সমাধান গ্রহণকে আরও ত্বরান্বিত করবে।

তারা আরও জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও টেকসই, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

//ডিবিটেক/জেএনএন/এমআই//