কম কলরেট, বেশি ডাটা ও বান্ডেল সুবিধার ঘোষণা

পেশাজীবীদের জন্য টেলিটকের নতুন বিশেষ প্যাকেজ

  • টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
  • কম দামে ডাটা ও ভয়েস বান্ডেল
  • শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী পাবেন সুবিধা

পেশাজীবীদের জন্য টেলিটকের নতুন বিশেষ প্যাকেজ
১০ জুলাই, ২০২৬ ১০:৩৫  

পেশাজীবীদের জন্য বিশেষ মোবাইল সংযোগ সুবিধা চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। ৯ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন করেন।

টেলিটক জানায়, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার গ্রাহকদের জন্য এই বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে। এর মাধ্যমে কম কলরেট, বেশি ডাটা এবং সাশ্রয়ী মূল্যের ভয়েস-ডাটা বান্ডেল সুবিধা দেওয়া হবে।

প্যাকেজটিতে প্রতি ১০ সেকেন্ড পালসে মাত্র ৪৫ পয়সা কলরেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৩০ দিনের মেয়াদে ২০১ টাকায় ১৫ জিবি, ৩৬২ টাকায় ৩৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৬৫ জিবি ডাটা অফার পাওয়া যাবে।

এ ছাড়া ৩০ দিনের বিভিন্ন বান্ডেল প্যাকেজের মধ্যে রয়েছে ২৪৯ টাকায় ৩০০ মিনিট, ২০০ এসএমএস ও ৫ জিবি, ৩৯৯ টাকায় ৫০০ মিনিট, ২৫০ এসএমএস ও ১০ জিবি, ৫৯৯ টাকায় ৮০০ মিনিট, ৩০০ এসএমএস ও ৩০ জিবি এবং ৬৯৯ টাকায় ১,০০০ মিনিট, ১০০ এসএমএস ও ৫০ জিবি।

গ্রাহকরা নির্ধারিত USSD কোড ডায়াল করে এসব অফার সক্রিয় করতে পারবেন। প্রয়োজনীয় কোড ও বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

টেলিটক জানিয়েছে, এই প্যাকেজ গ্রহণের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের নিবন্ধন নম্বর বা পরিচয়পত্রসহ প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। প্যাকেজটি টেলিটকের করপোরেট বিভাগ এবং গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে।

//ডিবিটেক/ এমটিএসি/ এমআই//