ডব্লিউএমআই ২০২৬-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ২৭ সদস্যের গণিত দল
জাপানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ম্যাথেমেটিক্স ইনভাইটেশনাল (ডব্লিউএমআই) ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশের ২৭ সদস্যের জাতীয় গণিত দল ঘোষণা করা হয়েছে। ৩০টিরও বেশি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০–১৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।
আগামী ১০ থেকে ১৪ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা World Mathematics Invitational (WMI) 2026। বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় ১,৫০০ মেধাবী শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেবে।
দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নিবন্ধিত ৫ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই শেষে ৮ জুলাই, বুধবার ২৭ সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করা হয়। বাংলার ম্যাথ-এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশ নেবে এই শিক্ষার্থীরা।
রাজধানীর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করেন দলের মেন্টর ইমন হোসেন।
অনুষ্ঠানে বাংলার ম্যাথ-এর সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় দলের কোচ আহমেদ শাহরিয়ার শুভ, কোচ আশরাফুল আল শাকুর এবং মাহতাব হোসাইন উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এফবি/ইকে//





