গঠনতন্ত্র অনুমোদন, কমিটি পুনর্গঠন ও সদস্য নিবন্ধন উন্মুক্তের সিদ্ধান্ত
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের জরুরি সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন এবং ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের জন্য সদস্য নিবন্ধন উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করে ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে।
২৯ জুন, সোমবার রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
গঠনতন্ত্র অনুমোদনের পর বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের মতে, নতুন কমিটির মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণ আরও বিস্তৃত হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এ ছাড়া সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য সদস্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে তথ্যপ্রযুক্তি খাতের আগ্রহী পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সদস্য হওয়ার সুযোগ পাবেন।
সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সংগঠনটি কাজ করে যাবে।
//ডিবিটেক/এমএস/এমআই//





