৩ মাসের মধ্যে অপারেশনে যাবে যশোরের নতুন টিয়ার-থ্রি ডেটা সেন্টার

৩ মাসের মধ্যে অপারেশনে যাবে যশোরের নতুন টিয়ার-থ্রি ডেটা সেন্টার
২৪ জানুয়ারি, ২০২৬ ০৯:৫৪  
২৪ জানুয়ারি, ২০২৬ ১৪:১৭  
ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) এর ক্লাউড ফেসিলিটি গুলোর বিভিন্ন কম্পনেন্টের মধ্যে স্টোরেজ, মেমোরি, এবং প্রসেসিং পাওয়ার প্রতিটি কম্পনেন্টের সক্ষমতা তিনগুণের বেশি বাড়ানো হয়েছে। এছাড়াও যশোর হাইটেক পার্কে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন টিয়ার-থ্রি ডেটা সেন্টার। আগামী তিন মাসের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাদের দায়িত্বপ্রাপ্ত এই বিশেষ সহকারী বলেছেন, যশোরে রাতদিন কাজ চলছে পুরোদমে। ক্লাউড ফ্যাসিলিটির সব সার্ভার, যন্ত্রপাতি, সাপোর্ট ইকুইপমেন্টও আসতে শুরু করেছে। ৩ মাসের মধ্যেই ডাটা সেন্টার এবং ক্লাউড ফ্যাসিলিটি পুরোদমে অপারেশনে যাবে বলে আশা রাখি।
তিনি আরও বলেন, দেশের ডিজিটাল ট্রান্সফর্মেশন এর ফিউচার সিকিউর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে যাচ্ছি আমরা, রাতদিন পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই বড় ধরনের অগ্রগতি সম্ভব হয়েছে। এ সময় আমরা ৫ টা ক্লাউড ফ্যাসিলিটি তৈরি করে যাচ্ছি। এগুলো হলো- ন্যাশনাল ডেটা সেন্টারের ক্যাপাসিটি বৃদ্ধিতে ‘নিউটনিক্স ক্লাউড’;  হুয়াওয়ে ক্লাউড; সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, পাস প্লাটফর্ম হিসেবে ‘ভার্চুয়াল কন্টেইনারাইড ক্লাউড সার্ভিস’; ছোট ছোট এআই মডেল ট্রেন করার জন্য NVIDIA Volta Architecture Tensor Core GPU ভিত্তিক Cloud Resource Management Platform এবং যশোরে মোটামুটি বড় ক্যাপাসিটির নতুন DC/DR ক্লাউড। 
এসব সুবিধার কারণে  এনডিসি এখন থেকে সরকারের বহু মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার সফটওয়্যার সার্ভিস, পেলোড হোস্ট করতে পারবে বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আশাবাদ ব্যক্ত করেছেন ফয়েজ আহমদ তৈয়্যব।
এর আগে গত বছরের ২০ আগস্ট নতুন ডেটা সেন্টারের নকশা, সাইট পরিদর্শন শেষে আগামী ছয় মাসের মধ্যেই ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) এবং ডিজিটাল রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়িত হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী। 
ডিবিটেক/ইকে/এসএম