সেলেক্সট্রার হাত ধরে দেশে তৈরি ফিচার ফোন বাজারে উন্মোচন
এক চার্জে ১৫ দিন চলবে নতুন নকিয়া ১১০ পাওয়ার
বাংলাদেশে উৎপাদিত নতুন ফিচার ফোন ‘নকিয়া ১১০ পাওয়ার’ দেশের বাজারে উন্মোচন করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পরিচিত নকশার এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।
নকিয়ার চিরচেনা ফিচার ফোনের ঐতিহ্যকে আধুনিক রূপে ফিরিয়ে এনে বাংলাদেশে উৎপাদিত নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’ উন্মোচন করা হয়েছে। ফোনটি একবার পূর্ণ চার্জে ১৫ দিন চলবে। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।
মোবাইল ফোনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত মডেলগুলোর একটি নকিয়া ১১০। সেই পরিচিত ফোনটিই এবার নতুন রূপে ফিরেছে বাংলাদেশের বাজারে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং পরিচিত নকশার সমন্বয়ে উন্মোচন করা হয়েছে নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’।
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত দিনব্যাপী বিক্রয় প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফোনটির উন্মোচন করা হয়। এর আয়োজন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীর প্রমুখ।
দেশের বাজারে ফিচার ফোনের চাহিদা এখনো ব্যাপক; বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও দ্বিতীয় ফোন হিসেবে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের ফোনগুলোর জনপ্রিয়তা অনেক। সেই ধারাবাহিকতায় এই ফোনটিতে ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উৎপাদিত এই নতুন মডেলটি নকিয়ার ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। নতুন নকিয়া ১১০ পাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ এর শক্তিশালী ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকতে পারবে। ফলে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে ফোনটি। ফিচার ফোন হলেও এতে রয়েছে দুই ইঞ্চি ডিসপ্লে, যা আগের অনেক মডেলের তুলনায় বড় এবং ব্যবহারবান্ধব।
ফোনটির পেছনে থাকা ক্যামেরার সঙ্গে যুক্ত করা হয়েছে এলইডি ফ্ল্যাশ, যা অল্প আলো বা অন্ধকার পরিবেশেও ছবি তুলতে সহায়তা করবে। নকিয়ার পুরনো ব্যবহারকারীদের নস্টালজিয়ার ছোঁয়া দিতে এই ফোনেও রাখা হয়েছে একসময়ের জনপ্রিয় ‘স্নেক’ গেম। নীল, ধূসর ও বেগুনি—এই তিনটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি বাজারে আনা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী আসল ফোন যাচাই করা অত্যন্ত জরুরি। ক্রেতারা তাদের কেনা ফোনটি আসল কিনা তা পরীক্ষা করতে মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর লিখে ‘KYD <স্পেস> ১৫ ডিজিটের IMEI নম্বর’ টাইপ করে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠাতে পারেন। ফিরতি এসএমএসে ডিভাইসটির বৈধতা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
//ডিবিটেক/এফআই/এমআই//





