বাজারে টেলিফটো লেন্সের ভিভো ভি৬০

বাজারে টেলিফটো লেন্সের ভিভো ভি৬০
৩১ আগষ্ট, ২০২৫ ১৫:০৬  
১ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৯  

বাংলাদেশের বাজারে ৩১ আগস্ট রবিবার উন্মোচিত হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০। ফোনটির ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা দূর থেকেও স্পটলাইটে থাকা বিষয়বস্তুর ডিটেইলস নিখুঁতভাবে ধরে রাখে বলে দাবি নির্মাতাদের। তারা জানিয়েছে, ফোনটির টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট মোড ৮৫মিমি -১০০ মিমি পর্যন্ত ক্লোজ-আপ পোর্ট্রেট শটে ক্যান্ডিড মুহূর্তগুলোকে ক্যাপচার হয় নিখুঁতভাবে।

ফোনটি নিয়ে বাংলাদেশের শীর্ষতম ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার- এর সিইও যোবায়ের হোসেইন শুভ বলেছেন,” শুধু ফটোগ্রাফি কিট বা গিয়ারের উপর নয়, ওয়েডিং ফটোগ্রাফি নির্ভর করে ক্লায়েন্টের ভরসার উপরও। ভিভো ভি৬০ দিয়ে শ্যুট করেও সেই ভরসা আমরা ধরে রাখতে পেরেছি। ভিভো ভি৬০ জয় করেছে সেই আস্থার জায়গা, যা দিয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দর, সত্যি এবং চিরন্তনভাবে ধরে রাখা সম্ভব।“   

অন্যদিকে আনজারার ম্যানেজিং ডিরেক্টর ও ডিজাইনার নওরীন ইরা বলেন, “আনজারা সবসময় ফ্যাশনকে উচ্চমানের সৌন্দর্য ও ব্যক্তিত্বের সঙ্গে উপস্থাপন করে। ভিভো ভি৬০ তারই এক বহিঃপ্রকাশ। এর প্রতিটি রঙ ট্র্যাডিশন ও মডার্নিটির মিলিয়ে শৈল্পিক সমন্বয় তৈরি করেছে। ভিভো ভি৬০ এর মিনিমালিস্টিক ডিজাইন আর এর বেরি পার্পল রঙ আমাকে ক্রিয়েটিভ কাজের জন্য অনুপ্রেরণা দেয়।”

ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে সারাদিনের ব্যাকাপ ও দ্রুত চার্জিং। ডায়মন্ড শিল্ড গ্লাস, কুশনিং স্ট্রাকচার ও আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে ড্রপ, পানি ও ধুলো-প্রতিরোধী করেছে। স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট নিশ্চিত করে স্মুথ ও ল্যাগ-মুক্ত পারফরম্যান্স । ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টে ফোনটির মূল্য মাত্র ৬৪ হাজার ৯৯৯ টাকা।