প্রিমিয়াম ফুড ব্র্যান্ডিং ও অনলাইন উপস্থিতি বাড়াতে নেক্সট লিডার্সের সাথে সমঝোতা
খাদ্যপণ্যের ই-কমার্সে আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিতে হারামাইন গ্রুপের নতুন চুক্তি
দেশের প্রিমিয়াম খাদ্য আমদানিকারক প্রতিষ্ঠান হারামাইন গ্রুপ তাদের সামগ্রিক ডিজিটাল বিপণন ও অনলাইন প্ল্যাটফর্মের কার্যকারিতা বাড়াতে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান নেক্সট লিডার্সের সাথে চুক্তি করেছে।
দেশের অন্যতম প্রিমিয়াম খাদ্য আমদানিকারক প্রতিষ্ঠান হারামাইন গ্রুপ তাদের ডিজিটাল বিপণন ও অনলাইন গ্রাহকসেবা কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক বিপণন সংস্থা নেক্সট লিডার্স-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
১৮ জুন, বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে হারামাইন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ এবং নেক্সট লিডার্সের চেয়ারম্যান ওমর শরীফ ইবনে হাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
হারামাইন গ্রুপের সিইও ও কো-ফাউন্ডার মো. ফয়সাল আহমেদ বলেন, “গত সাত বছর ধরে আমরা প্রিমিয়াম পণ্যের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছি। বিশেষ করে খেজুরের বাজারে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা। আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশলের মাধ্যমে আমাদের ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে নেক্সট লিডার্সের সঙ্গে এই নতুন যাত্রা শুরু করেছি।”
নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও ফাউন্ডার ওমর শরীফ ইবনে হাই বলেন, “হারামাইন গ্রুপের মতো একটি নির্ভরযোগ্য প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। কৌশলগত ডিজিটাল উদ্যোগের মাধ্যমে তাদের মানসম্মত পণ্য ও ব্র্যান্ড বার্তা আরও বৃহৎ পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
বিগত সাত বছর ধরে হারামাইন গ্রুপ সৌদি আরব থেকে সরাসরি আমদানিকৃত উন্নত মানের খেজুর, ত্বীন ফল ও জাফরানসহ বিভিন্ন প্রিমিয়াম খাদ্যপণ্য দেশের বাজারে সরবরাহ করে আসছে। মূলত আধুনিক ই-কমার্স খাতের গতিশীলতার সাথে তাল মিলিয়ে অনলাইন উপস্থিতি বৃদ্ধি এবং ব্র্যান্ডের পরিধি সম্প্রসারণের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এই নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে।
চুক্তির আওতায় নেক্সট লিডার্স হারামাইন গ্রুপের ডেটা-চালিত ব্র্যান্ডিং, সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন, ডিজিটাল ক্যাম্পেইন পরিকল্পনা এবং কনটেন্ট তৈরিসহ সার্বিক প্রযুক্তিনির্ভর বিপণন কার্যক্রম পরিচালনা করবে। আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান অনলাইন খাদ্যপণ্যের বাজারে গ্রাহকদের আরও নিখুঁত ও দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
//ডিবিটেক/এলএইচ/ডিএইচই//





