কোরিয়ান প্রযুক্তি ও সংস্কৃতি উৎসবে গ্রাহকদের জন্য বিশেষ অফার

কে-গুডস ফেস্টা ২০২৬’ এ স্যামসাংয়ের ক্যাশব্যাক

ঢাকার যমুনা ফিউচার পার্কে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘কে-গুডস ফেস্টা ২০২৬’-এ অত্যাধুনিক পণ্যের প্রদর্শনীর পাশাপাশি বিশেষ ক্যাশব্যাক অফার দিচ্ছে স্যামসাং বাংলাদেশ।

কে-গুডস ফেস্টা ২০২৬’ এ স্যামসাংয়ের ক্যাশব্যাক
১৯ জুন, ২০২৬ ১৬:৫৩  
১৯ জুন, ২০২৬ ২৩:৩২  

কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কে দুই দিনব্যাপী ‘কে-গুডস ফেস্টা ২০২৬’ শুরু হয়েছে। ১৯ জুন, শুক্রবার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,  দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কোট্রা) যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং উপস্থিত ছিলেন।

উৎসবে অংশ নিয়ে স্যামসাং বাংলাদেশ দর্শনার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে। উৎসবের বুথ থেকে সংগৃহীত কুপন ব্যবহার করে ট্রান্সকম ডিজিটালের শোরুম থেকে নির্দিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়া যমুনা ফিউচার পার্কের স্যামসাং শোরুম থেকে নির্দিষ্ট গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাব কিনে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ রয়েছে। উ

ৎসবের বিশেষ এক্সপেরিয়েন্স জোনে ব্র্যান্ডটি তাদের ‘৮কে এআই আপস্কেলিং প্রো’ প্রযুক্তির ৮৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি, ‘এআই ইকোবাবল’ ওয়াশিং মেশিন এবং বিল্ট-ইন এআই ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর প্রদর্শন করছে। দুই দিনব্যাপী এই মেলা চলবে ২০ জুন পর্যন্ত।

//ডিবিটেক/এএইচসি/ ইকে//