ডিজিটাল ব্যবসা ক্রেডিট কার্ডে আর লাগবে না রিটার্ন জমার প্রমাণ

ডিজিটাল ব্যবসা ক্রেডিট কার্ডে আর লাগবে না রিটার্ন জমার প্রমাণ
১০ জুলাই, ২০২৫ ১৩:৩৩  
১০ জুলাই, ২০২৫ ১৪:৩৬  

চলতি অর্থ বছরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই–কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে আর রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না। একইভাবে যেকোনো ধরনের ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়নের সময় এত দিন রিটার্ন জমার প্রমাণপত্র লাগলেও চলতি অর্থবছর থেকে ক্রেডিট কার্ড নেওয়া বা নবায়নে এই বাধ্যবাধকতা নেই।

একইভাবে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তি এলো ডিজিটাল কমার্স ব্যবসায়ী ও ক্ষুদ, কুটির উদ্যোক্তার মাধ্যমে।

এসব ক্ষেত্র ছাড়াও আরো ১০ ক্ষেত্রে পুরোনো নিয়ম বদলে দেয়া হয়েছে।

সেগুলো হলো-সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণ, ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত খোলা ও বহাল রাখা, সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না।