বিশ্বের বৃহত্তম আইটি প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’ শুরু

কম্পিউটেক্স তাইপেই-২০২৬’তে বিসিএস-এর ৪৫ সদস্যের দল

২ জুন তাইপেতে ‘এআই টুগেদার’ প্রতিপাদ্যে শুরু হলো এশিয়ার বৃহত্তম আইটি প্রদর্শনী কম্পিউটেক্স ২০২৬। বিসিএস সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে ৪১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে।

কম্পিউটেক্স তাইপেই-২০২৬’তে  বিসিএস-এর ৪৫ সদস্যের দল
২ জুন, ২০২৬ ১৫:১১  

বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, বৈপ্লবিক উদ্ভাবনী সমাধান এবং ভবিষ্যৎ-উপযোগী নতুন সব পণ্যের সমাহারে তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাং এক্সিবিশন সেন্টারে আজ থেকে জমকালো আয়োজনে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি বিষয়ক মেগা প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘এআই টুগেদার’ (AI Together) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীটি ২ জুন, মঙ্গলবার,আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচন করেছে। ৫ জুন, শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।

বৈশ্বিক এই আইটি মেলায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর একটি উচ্চপর্যায়ের শক্তিশালী প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং পরিচালক মো. ইকবাল হোসাইনসহ দেশের ৪১টি সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষে আইটি খাতের নেতৃত্ব দিচ্ছেন। চার দিনব্যাপী এই হাই-টেক প্রদর্শনীতে বিশ্বের নামী-দামী প্রযুক্তি প্রতিষ্ঠান, শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক সেই বাজার ও বিশেষজ্ঞদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের জন্য বাজার সম্প্রসারণের সুনির্দিষ্ট উদ্দেশ্যে বিসিএস নেতৃবৃন্দ ও আইটি সদস্যরা প্রদর্শনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও আন্তর্জাতিক কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

এবারের কম্পিউটেক্স প্রদর্শনীতে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং, আধুনিক রোবোটিক্স, স্মার্ট মোবিলিটিসহ অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের সর্বশেষ বৈশ্বিক উদ্ভাবন ও সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে। শিল্পখাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে প্রযুক্তিগতভাবে খাপ খাইয়ে নেওয়ার অনন্য সক্ষমতার জন্য ‘কম্পিউটেক্স’ বিশ্বব্যাপী সমাদৃত। প্রযুক্তিগত উদ্ভাবন, নতুন পণ্য ও অত্যাধুনিক সমাধান প্রদর্শনের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এটি ইতিমধ্যে নিজস্ব অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছে। মেগা প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে তাইওয়ানের কম্পিউটার ও প্রযুক্তি শিল্পের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন তাইপেই কম্পিউটার অ্যাসোসিয়েশন (টিসিএ) এবং তাইওয়ানের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সংস্থা তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা)। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ১ হাজার ৫০০-এরও বেশি প্রদর্শক (এক্সিবিটর) তাদের ৫জি, ক্লাউড ও এআই চালিত অত্যাধুনিক প্রযুক্তিপণ্য, সমাধান এবং উদ্ভাবন প্রদর্শন করছে এই আয়োজনের মাধ্যমে, যেখানে দর্শনার্থীরা সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে জানার সরাসরি সুযোগ পাচ্ছেন।

/ডিবিটেক/ ইউজি /এমইউআইএম/