কল্যাণপুরে স্বপ্ন’র ৯৩০তম আউটলেট উদ্বোধন
রাজধানীর কল্যাণপুরে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট চালু হয়েছে। ২৫ মে, সোমবার নাভানা গার্ডেন রোডের সানমুন স্টার প্লাজা ভবনে স্বপ্ন’র ৯৩০তম আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মো. মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী। এছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে এবং তাদের কেনাকাটাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করছে স্বপ্ন। কল্যাণপুরের নতুন আউটলেটের মাধ্যমে স্থানীয় গ্রাহকেরা আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
নতুন আউটলেটে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার চালু করা হয়েছে। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত ছাড় ও সাশ্রয়ী উদ্যোগও থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল সেবাও সম্প্রসারণ করছে। স্বপ্ন’র অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই ১০ হাজারের বেশি গ্রোসারি ও দৈনন্দিন পণ্য অর্ডার করতে পারছেন। দ্রুত ডেলিভারি, লাইভ অর্ডার ট্র্যাকিং এবং ডিজিটাল পেমেন্ট সুবিধার কারণে ই-কমার্স খাতেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে স্বপ্ন।
/ডিবিটেক/এটি/ইকে/



