ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়: তথ্যমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কার্যকর জনসংযোগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ও ইনফরমেশন ইকো-সিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আর আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র।
২৪ মে, রবিবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্বের কারণেই জনসংযোগ কর্মকর্তাদের তথ্যপ্রবাহের পুরো ইকো-সিস্টেম বুঝতে হবে। জনগণের জন্য প্রয়োজনীয় সেবা সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে নজর দিতে হবে।
তিনি জানান, তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। দক্ষ ও প্রযুক্তিবান্ধব জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্ত এবং ফ্যাক্ট চেকিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময় নিখুঁত উপাত্তের যুগ। মাঠপর্যায়ে সরকারের কাজ বা বার্তা জনগণের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা কেবল ধারণার ভিত্তিতে নির্ধারণ করা সম্ভব নয়।
তিনি বলেন, তথ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে নির্ভরযোগ্য উপাত্ত প্রয়োজন। উপাত্ত ছাড়া কোনো তথ্য কেবল ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচিত হয়।
জনসংযোগ ব্যবস্থার আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্বও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে জনমতের স্পষ্ট চিত্র পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, লাইক, ডিসলাইক ও মন্তব্য বিশ্লেষণের মাধ্যমে জনমতের গ্রাফ তৈরি করা যায়। এই তথ্য ব্যবহার করেই নেতিবাচক প্রচারণা মোকাবিলা ও কার্যকর পারসেপশন ম্যানেজমেন্ট করতে হবে।
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের উন্নয়ন ও সাফল্য উপাত্ত ও পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং বিভ্রান্তি কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।
/ডিবিটেক/ এসএইচ/ ইকে/
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

