ডিজিটাল ভূমিসেবায় কড়াকড়ি

ডিজিটাল ভূমিসেবায় কড়াকড়ি
২১ মে, ২০২৬ ১৮:২৯  

দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বয়ংক্রিয় বা অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

২১ মে, বৃহস্পতি বার বিকেলে তেজগাঁওয়ের ভূমি ভবনের সভাকক্ষে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ভূমির সকল সেবা একটি ছাতার নিচে আনতে কাজ চলছে এবং সাধারণ মানুষকে হয়রানি বা দুর্নীতির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সংক্রান্ত মামলা জট কমাতে দ্রুতই সংসদে একটি নতুন বিল আনা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, ভূমির জটিল সমস্যাগুলো একদিনে সমাধান সম্ভব না হলেও একটি টেকসই ও আধুনিক ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে। ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক করতে অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা বাস্তবায়িত হলে সেবা প্রাপ্তি আরও সহজ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। এছাড়া দেশের ৬১টি জেলায় ভূমি ভবনের নাগরিক সেবা কেন্দ্রের মতো দ্রুতই নতুন নাগরিক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও তার বক্তব্যে উঠে আসে।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।

//ডিবিটেক/একে/ইকে//