ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: ডাকসু ভিপি
ভোটকেন্দ্রের চারশ’ (৪০০) গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
৯ ফেব্রুয়ারি, সোমবার।প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, এই নির্বাচন সারা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্তে নির্বাচনি আমেজ নষ্ট করা হচ্ছে। কেন্দ্রে কারচুপির মাধ্যমে নির্বাচন করতে এমন সিদ্ধান্ত।
তিনি বলেন, এটি অগণতান্ত্রিত সিদ্ধান্ত। সিইসি আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত বদলানো হবে। বিএনসিসি কে বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছি। যেনতেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে তা আমরা মেনে নিব না।
তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এসব দাবিসমূহ বাস্তবায়ন করা হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।
ডিবিটেক/সিটিটি/ইকে







