পুরস্কৃত সেরা ১০০ ডেলিভারি রাইডার
ওমরাহ’র সুযোগ পেলেন ফুডপ্যান্ডার আরও ৩ রাইডার
ঈদুল ফিতর ও পবিত্র রমজান মাসে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা দেশের ১০০ জন ডেলিভারি পার্টনারকে পুরস্কৃত করেছে। এর মধ্যে শীর্ষ তিনজন রাইডারকে সম্পূর্ণ খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে।
২১ মে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ফুডপান্ডার করপোরেট কার্যালয়ে ঘটাকরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী। এসময় ফুডপ্যান্ডার হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস জাহেদুল ইসলাম, হেড অব লজিস্টিকস মুকিতুর খান ও পাবলিক রিলেশনস লিড আফিফা সুলতানা উপস্থিত সঙ্গে ছিলেন।
তিনজন যাচ্ছেন ওমরাহ
সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ওমরাহ প্যাকেজ পেয়েছেন তিন ডেলিভারি পার্টনার। তারা হলেন- মোহাম্মদ আলাউদ্দিন সাবের, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোহাম্মদ মেরাজুল হক এবং মোহাম্মদ আরিফুল ইসলাম। এদের তিনজনই ডেলিভারি করে পরিবারের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ওমরা করার সুযোগ পাচ্ছেন। তারা জানালেন, এটা তাদের অভূতপূর্ব অর্জন। স্বপ্নেও এমনটা ভাবেননি আগে। তবে অফার দেয়ার পর সর্বোচ্চ সময় ও পরিমাণ ডেলিভারি দিয়ে মিলেছে এই সুযোগ।
এর আগে একই ধরনের উদ্যোগে গত কয়েক বছরে আরও পাঁচজন রাইডার ওমরাহ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যান্য পুরস্কার
এই আয়োজনে আরও ৭ জন ডেলিভারি পার্টনারকে স্মার্টফোন, ৪০ জনকে ওয়্যারলেস ইয়ারবাডস এবং ৫০ জনকে পাওয়ার ব্যাংক দেওয়া হয়। মোট ১০০ জন রাইডারকে এই সম্মাননা প্রদান করা হয়।
‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ
ফুডপান্ডা জানায়, তাদের দীর্ঘমেয়াদি সামাজিক উদ্যোগ ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ হিসেবে এই ধরনের পুরস্কার প্রদান করা হয়। কর্মসূচির আওতায় ডেলিভারি পার্টনারদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা, বিমা সুবিধা, অনলাইন শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নের সুযোগ দেওয়া হচ্ছে।
পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন
রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে রাইডারদের কাজের সময়, সফল ডেলিভারির সংখ্যা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
ফুডপান্ডা জানিয়েছে, তাদের এই উদ্যোগ ডেলিভারি পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা ও স্বীকৃতি জানানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
//ডিবিটেক/এসআর/এমইউএম//



