সোশ্যাল মিডিয়ায় সচেতনতা, হাজিদের রোদ এড়িয়ে চলার পরামর্শ
সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক পোস্ট প্রকাশের মাধ্যমে হজযাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই কার্যক্রমের অংশ হিসেবে হাজিদের সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
২০ মে, বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক জানান, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এতে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া, চলাচলে যানবাহন ব্যবহার এবং হাঁটার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
এছাড়া নিয়মিত পানি পান, ছায়াযুক্ত পথ ব্যবহার এবং অতিরিক্ত গরমের সময় দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সচেতন করতে প্রায় প্রতিদিনই তাদের ফেসবুক পেজে নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এসব কনটেন্ট হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও শেয়ার করা হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেজ
ডিবিটেক/এনএ/ইকে



