বিজ্ঞান ও প্রযুক্তি জনসংযোগ কর্মকর্তা হলেন আব্দুল্লাহ আল মামুন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিলেন২৮তম তথ্য ক্যাডারের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
২০ মে, বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। এর আগের দিন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে তাকে তথ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্তির নির্দেশনা দেয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর এই মন্ত্রণালয়ের গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে এই বিটের গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
জনংসযোগ কর্মকর্তা হিসেবে তিনি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সচিব মো: আনোয়ার হোসেনের অধীনে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রী মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন। এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মুহম্মদ জসীম উদ্দিন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী মোঃ তানভীর মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
ডিবিটেক/এসএ/ইকে



