বাংলাদেশে ফরাসি লুব্রিক্যান্টস ব্র্যান্ড 'এলফ' (ELF)-এর সফল যাত্রার এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ‘জাপান পার্টস’ মিলনায়তনে ১৬ মে, শনিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যান্ডটির দেশের একমাত্র পরিবেশক এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড। অনুষ্ঠানে প্রথম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল সেবা দিতে ‘এলফ অ্যাপ’ (ELF App)-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে সহজেই লুব্রিক্যান্টসের গুণগত মান যাচাই, সঠিক পণ্য নির্বাচন এবং রিওয়ার্ড-ভিত্তিক বিভিন্ন সুবিধা পাবেন।
উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে গত এক বছরে ফরাসি এই ব্র্যান্ডটি দেশের বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বর্ষপূর্তির এই আয়োজনে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের মার্কেটিং লিড কাজী তাহমিদ হোসেন বাংলাদেশের বাজারে এলফ-এর অগ্রগতি ও গ্রাহক-কেন্দ্রিক কার্যক্রমের কথা উল্লেখ করে মানসম্মত পণ্যের মাধ্যমে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের বিজনেস লিড সিরাজুল মাহমুদ চৌধুরী বলেন, মাত্র এক বছরে এলফ লুব্রিক্যান্টস বাংলাদেশে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। মোটরস্পোর্টস-কেন্দ্রিক ব্র্যান্ডিং ও পারফরম্যান্স-ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ব্র্যান্ডটিকে দেশের বাজারে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তারা কাজ করছেন। উদ্ভাবনী সমাধানের মাধ্যমে আগামীতে এলফ-কে বাংলাদেশের লুব্রিক্যান্ট ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের অটোমোটিভ সেক্টরে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তি ও সেবা নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে পরিবেশক প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/আরএম/এমআই