বর্ষপূর্তিতে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’
বাংলাদেশের বাজারে এক বছর পূর্তীতে ‘মেগা ক্যাশব্যাক” দিচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ফলে মডেল ভেদে ক্রেতারা ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে শুরু করেছেন ক্রেতারা। এই সুবিধা থাকছে পুরো সেপ্টেম্বর জুড়ে।
ছাড়ের তালিকায় রিভোর এ১২-এস ও সি৩২-ওয়াই মডেলের মোটরসাইকেল ক্রয়ে ৩ হাজার টাকা, এ১০ ও এ১১ মডেলে ৫ হাজার টাকার, ফ্ল্যাগশিপ মডেল ই৫২ -তে থাকছে সর্বোচ্চ ১২ হাজার টাকার ক্যাশব্যাক।
এ নিয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “বাংলাদেশে রিভোর প্রথম বর্ষপূর্তি উদযাপনে আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য বিশেষ এ ক্যাম্পেইন চালু করা করা হয়েছে। পরিবেশবান্ধব ও ভবিষ্যত প্রযুক্তি-কেন্দ্রিক একটি ব্র্যান্ড হিসেবে রিভো সবসময়ই স্মার্ট সমাধান দেওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস ও সবুজ জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিশেষ উপলক্ষে আমরা পরিবেশবান্ধব বাহন তৈরি অব্যাহত রাখার এবং ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার অঙ্গীকার করছি।”







