ঈদে হিরোর ডাবল ধামাকা, ফ্রি মোটর সাইকেল জেতার সুযোগ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হিরো মোটরসাইকেল নিয়ে এসেছে বিশেষ 'ঈদের খুশি হিরোতেই বেশি' ক্যাম্পেইন। এতে নির্দিষ্ট মডেলের বাইক ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং একটি আকর্ষণীয় হিরো ব্র্যান্ডেড চাবির রিং।
হিরো বাংলাদেশ জানিয়েছে, চাঁদ রাত পর্যন্ত এই অফার মিলবে।
অফারে হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনের দুটি ভ্যারিয়েন্টের মধ্যে ডিস্ক ভেরিয়েন্ট (Splendor+ Sports Edition) ও ড্রাম ভ্যারিয়েন্টের বাইকটির পূর্ব মূল্য থেকে ৪,০০০ টাকা ক্যাশব্যাক অফারে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার টাকায় এবং ১ লাখ ২২ হাজার টাকায়।
এছাড়াও Hero Glamour X মোটরসাইকেলটিতে ৩০০০ টাকা ক্যাশব্যাকে দাম ধরা হয়েছে ১ লাখ ৬৩ হাজার টাকা। এভাবেই নির্দিষ্ট হিরো মোটরবাইক কিনলে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঘোষণা করেছে হিরো বাংলাদেশ।
এদিকে কেন আপনার Hero Glamour X প্রয়োজন নিয়ে একটি ছোট ভিডিও বানিয়ে ফেসবুকের বাইকবিডি পাবলিক গ্রুপে শেয়ার করে জিতে নেয়ার সুযোগ রয়েছে এই ১২৫ সিসি’র বাইকটি। প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
ডিবিটেক/এনএ/ইকে







