বিটিআরসি-তে বসেছে টেলিকম মেলা

বিটিআরসি-তে বসেছে টেলিকম মেলা
১৭ মে, ২০২৬ ১০:০৩  

ইন্টারনেট ও টেলিকম সেবাদাতাদের মিলনমেলায় পরিণত হচ্ছে বিটিআরসি। বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে বসেছে দুই দিনব্যাপী টেলিকম মেলা। মেলায় এই খাতের বহুপক্ষীয় অংশীদাররা ৩০টি স্টলে তুলে ধরছেন নিজেদের সেবা ও উদ্ভাবন। 

ব্যবসায়ীদের পাশাপাশি এই মেলায় অংশ নিচ্ছে তরুণ উদ্ভাবকেরাও। সেবাদাতাদের মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলটকের সঙ্গে রয়েছে ইডটকো, ফাইবার অ্যাট হোম, আইসিসি কমিনিউকেশন, পিয়ারেক্স সহ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

সকালের একপশলা বৃষ্টি  থামার পর শুরু হয় মেলার গোছগাছ। এরমধ্যেই মেলা প্রাঙ্গনে হাজির হতে দেখা যায় প্রযুক্তিপ্রেমীদের।

বিটিআরসি ভবনের নিচ তলায় এই প্রদর্শনী চলবে ১৮ মে, সোমবার বিকেল পর্যন্ত। 
ডিবিটেক/এসআই/ইকে