কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, উৎসবে মুখর ক্যাম্পাস
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ১৪ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার এলাকায় শুরু হওয়া এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ মাছুদ বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পরে শতকণ্ঠে বর্ষবরণ গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান উপস্থিতরা।
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন আবাসিক হল নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে অংশ নেয়। শোভাযাত্রায় পালকি, দোতারা, রঙিন প্রতিকৃতি ও লোকঐতিহ্যের নানা উপকরণ স্থান পায়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর ফুলবাড়ীগেট ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা বিএনসিসি, নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় খেলার মাঠে সার্কাস, মোরগ লড়াই ও ম্যাজিক শো অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিবিটেক/এমআর/ইকে
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

