স্মারক ডাকটিকেট উন্মোচনের মধ্য দিয়ে শুরু দুই দিনের বিশ্ব টেলিযোগাযোগ দিবস
সমস্যার সমাধানে তরুণদের উদ্ভাবনের আহ্বান জানালেন বিটিআরসি চেয়ারম্যান
প্রথমবারের মতো বিটিআরসি ভবনে স্মারক ডাক টিকিটটিকেট উন্মোচনের মাধ্যমে উদ্বোধন হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ১৭ মে, রবিবার, সকালে বিটিআরসি সম্মেলন কেন্দ্রে তিন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে এই স্বারক ডাকটিকিট উন্মোচন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত প্রতিমন্ত্রীদের মধ্যে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তরুণ প্রজন্মের কাছে জীবনের সমস্যা খুঁজে সমাধান উদ্ভাবনের প্রতি আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।
তিনি বলেন, টেলিগ্রাফ, টেলেফোন, রেডিও নিয়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাডারের ভূমিকা অন্যতম। আজ জীবনযুদ্ধের অন্যতম অংশ প্রযুক্তি। এই ঝরঝঞ্ঝায় বিক্ষুব্ধ সময়ে ডিজিটাল লাইফলাইনে টিকে থাকতেই পালিত হচ্ছে এ বছরের বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ডিজিটাল লাইফ লাইনে আমাদের জীবনযুদ্ধ, প্রগতি ও প্রবৃদ্ধি বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কৃষি বিপ্লবের যুগে। প্রযুক্তি সময়ে সময়ে উদ্ভাবনের মাধ্যমে নিয়ে আসে প্রবৃদ্ধি। এজন্য আমাদের নতুন নতুন উদ্ভাবন অর্থাৎ আমদানিকৃত প্রযুক্তির টেকসই ব্যবহার করতে হবে। এর উদাহরণ স্যালো দিয়ে নৌকা চালানো ও নছিমন।
তার বক্তব্যের সঙ্গে অনুরণন করে আইটিইউ মহাপসচিব ডোরিন বোগডান-মার্টিন ভিডিও বার্তায় বলেন, সাবমেরিন ক্যাবল ১৭ লাখ সাবমেরিন ক্যাবলের ওপর চলছে বিশ্বের ব্যাংক সহ নানা ব্যবস্থা। একটি ভূমিকম্প হলে বিশ্বের ৯০ শতাংশ মানুষ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাই আমাদরে সবাইকে মেলে আন্তর্জাতিক মান অনুযায়ী সবাইকে একসঙ্গে ডিজিটাল লাইফকে অর্থপূর্ণ করতে সমন্বিতভাবে এগিয়ে যেতে চলবে। বিদ্যুত ও ডেটা সেন্টারের সুরক্ষায় সতর্ক থাকতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিজিটাল রূপান্তরে নৈতিকতা ও পরিবেশের ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও যোগাযোগ সচিব কাজী আনোয়ার হোসেন।
ডিবিটেক/আইএইচ/এমআই



