রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৬০ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৬০ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা
১৫ মে, ২০২৬ ১৪:২২  

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে ‘ফিজিক্যাল স্টার্টআপ’ বা জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ায় প্রকল্পে কর্মরত ৬০ জনের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

১৫ মে, শুক্রবার প্রকল্প এলাকার অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। নির্মাণকাজ এবং প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল।

বক্তারা আরও বলেন, এই অর্জন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত কাজ, দক্ষতা ও নিষ্ঠার প্রতিফলন। প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার কারণেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

ডিবিটেক/ডিএমও/ইকে