এটিএম আজহারের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন তার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং পরে আপিল বিভাগে বহাল থাকা সেই রায় বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে, অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে দ্রুত […] The post এটিএম আজহারের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

এটিএম আজহারের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
১১ মে, ২০২৬ ১১:০০  

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন তার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং পরে আপিল বিভাগে বহাল থাকা সেই রায় বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে, অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলে খালাস পাওয়ার ঘটনা এটিই প্রথম।

এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। পরে শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন।

পরবর্তীতে ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে একই বছরের ১৯ জুলাই রিভিউ আবেদন করেন আজহারুল। সেই আবেদনের শুনানি শেষে গত বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু রিভিউ মঞ্জুর করেন এবং দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে নির্দেশ দেন। পরে সংক্ষিপ্তসার জমা হলে চূড়ান্ত শুনানি শেষে আজ খালাসের রায় ঘোষণা করা হয়।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

The post এটিএম আজহারের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.