২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ঢাকা: বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই হাজার ২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে পুনরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি। সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মামলা এবং তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগে বিএনপি দাবি করেছে, ২০০৮ সাল […] The post ২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্র

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি
১১ মে, ২০২৬ ১০:৪৫  

ঢাকা: বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই হাজার ২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে পুনরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি।

সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মামলা এবং তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগে বিএনপি দাবি করেছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার করা হয়।

দলটির ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় বিএনপি নেতাকর্মীদের অপহরণ, গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রাখার ঘটনা ঘটে। পরে অনেককে ‘ক্রসফায়ার’র নামে হত্যা করা হয়।

বিএনপির অভিযোগ অনুযায়ী, ওই সময়ে ক্রসফায়ারের ঘটনায় মোট দুই হাজার ২৭৬ জন নিহত হন। এরমধ্যে ১ হাজার ৭৭৬ জন ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার অভিযোগপত্র ও বিভিন্ন তথ্য-প্রমাণ জমা দেওয়া হয়েছিল। সে সময় ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত মামলার দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করে বিএনপি।

এ বিষয়ে একাধিকবার লিখিত তাগিদ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করা হয়।

বেদনে বিএনপি উল্লেখ করেছে, দলটিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড চালানো হয়েছে। নিহতদের পরিবার এখনও বিচার প্রত্যাশা করছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে বিএনপি।

The post ২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.