সোমবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের অভিজ্ঞতা পর্যালোচনায় বসছে ইসি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা পর্যালোচনা ও ভবিষ্যতে নির্বাচনি ব্যবস্থা আরও সুসংহত করতে সোমবার (১১ মে) মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ মে) ইসির কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, ভোটের অভিজ্ঞতা বিনিময়ের এই কর্মসূচি সোমবার (১১ মে) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও […] The post সোমবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের অভিজ্ঞতা পর্যালোচনায় বসছে ইসি first appeared on সারাবাংলা: লেটেস্ট বা
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা পর্যালোচনা ও ভবিষ্যতে নির্বাচনি ব্যবস্থা আরও সুসংহত করতে সোমবার (১১ মে) মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ মে) ইসির কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, ভোটের অভিজ্ঞতা বিনিময়ের এই কর্মসূচি সোমবার (১১ মে) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) ও সভাপতি হিসেবে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।
ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুষ্ঠানে নির্বাচনি কার্যক্রমসংক্রান্ত লব্ধ অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জগুলা চিহ্নিতকরণ এবং সমাধানের জন্য মতামত উপস্থাপন করবেন।
মূলত ভবিষ্যতের নির্বাচনগুলোকে আরও স্বচ্ছ ও প্রশ্নাতীত করার পথ খুঁজতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
The post সোমবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের অভিজ্ঞতা পর্যালোচনায় বসছে ইসি first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



