আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে যখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন ঠিক তখনই রাজারবাগের পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। এতে অনেক পুলিশ সদস্য শহিদ হন। ভয়াবহ দুঃশাসন, মামলা, হামলা, গুম, খুন শত অত্যাচার সহ্য করে টিকে ছিল বাংলার মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ […] The post আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangl

আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী
১০ মে, ২০২৬ ১০:১০  

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে যখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন ঠিক তখনই রাজারবাগের পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। এতে অনেক পুলিশ সদস্য শহিদ হন। ভয়াবহ দুঃশাসন, মামলা, হামলা, গুম, খুন শত অত্যাচার সহ্য করে টিকে ছিল বাংলার মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার পুলিশ বাহিনীকেও রক্তে রঞ্জিত করেছে। তাই আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে সেই ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেই ঐতিহাসিক পুলিশ লাইনস। যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘুমন্ত পুলিশ সদস্যদপর ওপর আক্রমণ করেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী। বুকের তাজা রক্ত দিয়ে সেদিন দেশকে বাঁচাতে শহিদ হয়েছিলেন অনেকে।’

তারেক রহমান আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম ফ্যাসিবাদকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বিদায় করে। এরপর জাতি এক ভয়ানক ফ্যাসিবাদের হাত থেকে বাঁচে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের ফলে একটি নির্বাচিত সরকার হলো আজকের সরকার।’

নির্বাচনে পুলিশের অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ফেব্রুয়ারিতে পুলিশ সদস্যরা দেখিয়ে দিয়েছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। তবে আগামী দিনে পুলিশের ভূমিকাও সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ। পুলিশের ভালো কাজে দেশ এগিয়ে যাবে। আপনাদের কাজই দেশকে ভালো রাখবে। নিরাপত্তা বিধানই আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব এখন। জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে আমাদের পুলিশ ভালো কাজ করছে। দেশেও ভালো কাজ করতে হবে। এটাই জনগন প্রত্যাশা করে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতর র‍্যাব ও পুলিশ সদস্যরা যারা মেধা মনন দিয়ে দেশের জন্য সমাজের জন্য ভালো কাজ করছেন তাদেরকে অভিভাদন জানাই। সামনে তারা আরও ভালো করবে বলে আশা করছি।

The post আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.