রাজবাড়ীতে মোটরসাইকেলে ঘষা লাগায় পুলিশকে মারধর, যুবক গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীতে মোটরসাইকেলে পুলিশের সরকারী লাশবাহী অ্যাম্বুল্যান্সের ঘষা লাগার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি রাজবাড়ী থানায় এজাহার দায়ের করেন। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. রানা গাজী (৩৩) […] The post রাজবাড়ীতে মোটরসাইকেলে ঘষা লাগায় পুলিশকে মারধর, যুবক গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabang

রাজবাড়ীতে মোটরসাইকেলে ঘষা লাগায় পুলিশকে মারধর, যুবক গ্রেফতার
১০ মে, ২০২৬ ০৯:১০  

রাজবাড়ী: রাজবাড়ীতে মোটরসাইকেলে পুলিশের সরকারী লাশবাহী অ্যাম্বুল্যান্সের ঘষা লাগার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি রাজবাড়ী থানায় এজাহার দায়ের করেন।

শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. রানা গাজী (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রানা গাজী জেলা শহরের চর লক্ষীপুর গ্রামের মো. আশরাফ গাজীর ছেলে।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবলের নাম মো. বকুল চৌধুরী। তিনি রাজবাড়ী পুলিশ লাইনসের সরকারি অ্যাম্বুল্যান্সের চালক হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) দুপুরে অ্যাম্বুল্যান্স চালক পুলিশ কনস্টেবল মো. বকুল চৌধুরী, অপর পুলিশ কনস্টেবল মো. শামীম মোল্লা এবং কনস্টেবল শফিকুল ইসলাম একটি লাশ ময়নাতদন্তের জন্য জেলা পুলিশের সরকারি অ্যাম্বুল্যান্সযোগে বালিয়াকান্দী থানা থেকে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর লাশ কাটা ঘরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদের সামনে অ্যাম্বুল্যান্সটির সঙ্গে অভিযুক্ত মো. রানার ব্যবহৃত মোটরসাইকেলের লুকিং গ্লাসে ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত রানা তাকে গালাগাল করে। এরপর পুলিশ সদস্যরা অ্যাম্বুল্যান্স নিয়ে গন্তব্যের দিকে রওনা দেন। অ্যাম্বুল্যান্সটি রাজবাড়ী ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত রানা পুনরায় অ্যাম্বুল্যান্সের পথরোধ করে। এ সময় তিনি গাড়ি থামিয়ে চালক কনস্টেবল বকুল চৌধুরীকে অ্যাম্বুল্যান্সের গেট খুলে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় মামলার পর আসামিকে নিয়ে বেলা পৌনে তিনটার দিকে রাজবাড়ীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করলেও আদালত পুলিশের সিএসআই মো. ইস্রাফিল আহমেদ জামিনের বিরোধিতা করেন।

সিএসআই মোহাম্মদ ইস্রাফিল হাওলাদার বলেন, শুনানী শেষে আমি আদালত কক্ষ থেকে আদালতের বারান্দায় বের হওয়া মাত্রই আসামীর ১৫/২০ জন সমর্থক আমার ওপর চড়াও হয়। তারা আমার ওপর অতর্কিতভাবে হামলা করে এবং এলোপাথারি কিলঘুষি ও লাথি মারে। পরে আমি বিষয়টি তাৎক্ষনিক সংশ্লিষ্ট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, আদালতে সিএসআই মোহাম্মদ ইস্রাফিফের সাথে ঘটে যাওয়া ঘটনায় এখন পর্যন্ত কোন এজাহার দায়ের হয়নি। তবে এ্যাম্বুলেন্স চালক পুলিশ কনস্টেবল বকুল চৌধুরীর ওপর হামলা ও তাকে মারপিটের ঘটনায় রানা নামের একজনকে আটক করে তার বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে পাঠানো হয়েছে।

The post রাজবাড়ীতে মোটরসাইকেলে ঘষা লাগায় পুলিশকে মারধর, যুবক গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.